Showing posts with label Azad Ali. Show all posts
Showing posts with label Azad Ali. Show all posts

Thursday, March 10, 2016

জ্বি ভাইজান ঠিকই ধরেছেন। ছেলে ভালো। অত্যন্ত ভালো। খুবই ভদ্র। এলাকায় একটা নামডাকও আছে।তো কথা না বাড়িয়ে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

                    আজাদ আলী।                        


                      জীবন-বৃওন্ত

(১) নাম: উপরে লেখা আছে ভাইজান।
:
(২) ঠিকানা: কি লাভ ঠিকানা জেনে? 
আমি অতি ছোট,প্রেমত করিনা (কেউ প্রেম করলে ঠিকানা জানতে পারেন )
:
(৩) বয়স: এখন ও বিয়ের বয়স হয় নাই, তবে প্রেম তো বয়স মানে না, তাই না?
:
(৪) উচ্চতা: ঐ ভাবে এখন ও মাপি নাই, তবে কুব্বাত কাকার চায়ের দোকানের পাশের লিচু গাছ আমার বুক পর্যন্ত লাগাল পায়।
:
(৫) ওজন: ছোট-খাট হাতির বাচ্চার সমান হবে হয়তো।
:
(৬) শিক্ষাগত যোগ্যতা: ভালো শিক্ষার তুলনায় এখন ও কিছুই হয় নাই।
:
(৭) মান্বলি ইনকাম: ভাই খুশি হইয়া যা দেয়।
:
(৮) পুলিশ রেকর্ড: ফকফকা ক্লিয়ার
:
(৯) প্রিয় নায়ক: সালমান শাহ ।
:
(১০) প্রিয় নাইকা: নাইকা বলতে কি.
সকল নাইকা কেই আমার ভালো লাগে 
:
(১১) প্রিয় ফুটবল খেলার দেশ: ব্রাজিল।
:
(১২) প্রিয় ক্রিকেট খেলার দেশ: বাংলাদেশ।
:
(১৩) প্রিয় খেলোয়ার গুলো: মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেনের, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মমিনুল হক, আরাফাত সানি, আব্দুর রাজ্জাক,আফতাব আহমেদ, অলক কাপালী, আমি নিজে।
:
(১৪) অন্যান্য: সপ্তায় ৭ দিন।
:
*সকালে ও রাতে মোট দুইবার দাত ব্রাশ করি।
:
*রাতে ঘুমালে নাক ডাকি না (আমার বিশ্বাস)
:
*মাসে তিন বার হাত পায়ের নখ কাটি।
:
*মদ-গাজা খাই না, কেউ না বললে সিগারেট ধরি না (আমি কিন্তু খাই না)
:
*মাইনকা চিপায় না পড়লে মিথ্যা বলি না।
:
(১৫) বিশেষ যোগ্যতা: ঘন্টার পর ঘন্টা ভালো কাজের জন্য অপেক্ষা করতে পারি।
মানুষকে ভালোকিছু শেখাতে ভালোবাসি।
গান গাইতে পারি। (তবে কেউ শুনতে চায় না)